ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কোহলি-রোহিতকে ছাড়ানোর দ্বারপ্রান্তে বাবর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ৪:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশিদিন বাকি নেই। আগামী জুনের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজনে শুরু হচ্ছে চার-ছক্কার এই ধুমধারাক্কা টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে ব্যাটিং রেকর্ডে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সামনে।

টি-টোয়েন্টিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে চার হাজার রান অতিক্রম করার হাতছানি বাবরের সামনে। বর্তমানে ১০৭ ইনিংসে বাবরের রান ৩ হাজার ৮২৩। ১০৯ ইনিংসে ৪ হাজার ৩৭ রান করা কোহলির থেকে মাত্র ২১৪ রান পিছিয়ে বাবর। রোহিত শর্মার থেকে বাবর পিছিয়ে মাত্র ১৫১ রান। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান

বিরাট কোহলি: ৪ হাজার ৩৭ রান (১০৯ ইনিংস)

রোহিত শর্মা: ৩ হাজার ৯৭৪ রান (১৪৩ ইনিংস)

বাবর আজম: ৩ হাজার ৮২৩ রান (১০৭ ইনিংস)

আরও বেশ কয়েকটি রেকর্ড ভাঙার সুযোগ আছে বাবরের সামনে। আর একটি জয় পেলেই টি-টোয়েন্টিতে এককভাবে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে নাম উঠবে বাবরের। ছাড়িয়ে যাবেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। 

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়

বাবর আজম: ৪৪ (৭৬ ম্যাচ)

ব্রায়ান মাসাবা: ৪৪ (৫৬ ম্যাচ)

আসগর আফগান: ৪২ (৫২)

এউইন মরগ্যান: ৪২ (৭২)

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্বের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন বাবর। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই সেই সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন পাকিস্তান অধিনায়ক।

 

Israt / Israt

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে