হৃদয় এগোলেন ২৬ ধাপ, তাসকিন–মেহেদী ৬ ধাপ
প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরের দুই ম্যাচেও ধরে রেখেছেন ধারাবাহিকতা। দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ২ উইকেট, তৃতীয় ম্যাচে পেলেন ১ উইকেট।
এমন পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তাসকিন এগিয়েছেন ৬ ধাপ। দারুণ পারফর্ম করে এগিয়েছেন স্পিনার মেহেদী হাসান ও ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও।
৩ ম্যাচে ৬ উইকেট নেওয়া তাসকিন উঠে এসেছেন র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৭২, যা তাঁর ক্যারিয়ার সর্বোচ্চ। অফ স্পিনার মেহেদী ২ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৩টি। তাতে ৬ ধাপ এগিয়েছেন মেহেদী, ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে।
টি-টোয়েন্টি বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন মেহেদীই। জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি সাইফউদ্দিন। চোট থেকে ফেরা এই অলরাউন্ডার ৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। তবে এখনো টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ ১০০ এর মধ্যে ঢুকতে পারেননি সাইফউদ্দিন।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে। ব্যাট হাতে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত সেরা পারফর্মার হৃদয়। সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৩ ও ৩৭ রানে অপরাজিত থাকা হৃদয় সিরিজের তৃতীয় ম্যাচে খেলেন ৫৭ রানের ইনিংস।
তাতে ২৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক শর মধ্যে এসেছেন হৃদয়, আছেন ৯০ নম্বরে। দুই ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এখন ৮১ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান।
Israt / Israt
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!