ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমির সিলভার সদস্যপদ অর্জন এবং প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরনের অনুষ্ঠান আজ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:১
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর অধীনে সিভিল এভিয়েশন একাডেমি (সিএএ) ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে উন্নীত হয়েছে সিলভার ক্যাটাগরিতে। এই স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। গত ০১/০৫/২০১৪ তারিখে ডমিনিকান রিপাবলিক এর পুন্টকানায়, আইকাও গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিস্টেম সম্পর্কিত এক সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman)- এর হাতে এই পদক তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকাও এর কাউন্সিল সভাপতি সালভাটোর সসিটানো এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীকে 'আইকাও আইএসডি সার্টিফাইট ইন্সট্রাকটর' সনদ প্রদান করা হয়।
 
এই উপলক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমির সিলভার সদস্যপদ প্রাপ্তিতে আগামী ৯ই মে/২০২৪ অরিখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর অডিটোরিয়ামে দুপুর ১৪.০০ ঘটিকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে গত ৪ মাসে। CAD Training Manager Course (TMC), ICAO Training Instructor Course (TIC), ICAO Training developers Course (TDC), ICAO Oversight of Aircraft Leasing Operation Course (DALO) এবং ICAO Oversight Competency Based Training Assessment Course (OCBTA) সমূহ অনুষ্ঠিত হয়। সিভিল এভিয়েশন এর Capacity build up এর জন্য আন্তর্জাতিক কোর্সগুলো অত‌্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
এছাড়া বাংলাদেশ সিভিল এভিয়েশনে নব যোগদানকারী ৩২৩ জন প্রশিক্ষণার্থীদের ০৭ টি বিষয়ভিত্তিক ট্রেড কোর্সসহ মোট ১২ টি কোর্সের আওতায় ৩৩৮ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি