ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচিত নতুন মুখ ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:২০

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নির্বাচন। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন নতুন মুখ ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম।

বুধবার (৮ মে) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ শেষে গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৮০ টি কেন্দ্রের ৬৩৯ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী ওয়াছেল কবির গুলফাম ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির মোল্লা পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। ভেদরগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক লাখ ৩ হাজার ১২৪ জন ভোটার। এছাড়াও ভাইস-চেয়ারম্যান আজাহারুল ইসলাম গাজী ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আনোয়ার বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, শরীয়তপুরের  ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা