জেলা পর্যায়ে টানা ৩ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হলেন অধ্যক্ষ এস,এম হুমায়ুন কবীর
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন জনাব এস,এম হুমায়ুন কবীর, অধ্যক্ষ, রৌমরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রৌমারী, কুড়িগ্রাম। গত ৫-৬ মে ২০২৪ খ্রি. তারিখে কুড়িগ্রাম জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভায় ১৪টি মূল্যায়ণ সূচকে বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য যে, তিনি ইতিপূর্বে ২০২২ ও ২০২৩ খ্রি. সালে জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি)” নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো তিনি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হলেন। এ বিষয়ে অধ্যক্ষ এস, এম হুমায়ুন কবীর এর অনূভুতি জানতে চাইলে তিনি বলেন, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি ২০০১ খ্রি. সালে প্রতিষ্ঠিত হয়। তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ২২ বছরের উর্দ্ধে দায়িত্ব পালন করে আসছেন। শুরুতেই প্রতিষ্ঠানটি রৌমারী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নামে শুধুমাত্র কলেজ শাখা খোলা ছিল। পরবর্তীতে তার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সালে অত্র প্রতিষ্ঠানে স্কুল শাখা খোলা হয় এবং নাম পরিবর্তন করে রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নামে নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন হতে উপজেলার শীর্ষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার রেজাল্ট অত্যন্ত সন্তোষজনক। তিনি যাতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হতে পারেন সে বিষয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ