ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ৪:৩৯

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন -২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের  নির্বাচনে যাচাই - বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৮ জন প্রার্থীই  বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার কর্তৃক  যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকায় যারা প্রার্থী হলেন।

চেয়ারম্যান পদে ৪ জন তারা হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্র লীগ ও যুবলীগের নেতা মোঃ রেজাউল করিম সোয়েব।

ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন -মো.আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মোঃ ফারুক হোসাইন, মোঃ সহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন (দুলাল), মোঃ আনিচুর রহমান, মোঃ সালাউদ্দিন হীরা, মোঃ সহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসাঃ নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন।

এ নির্বাচনে প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহন ২৯ মে বুধবার। সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গনসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪