ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন কুষ্টিয়ার শিক্ষক এনামুল
দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন কুষ্টিয়া ভেড়ামারার ধরমপুর শিশু একাডেমির শিক্ষক এনামুল হক। ওয়ালটন ফ্রিজ কিনে এক লাখ টাকা ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি এনামুলের পরিবার। ক্যাশ ভাউচারের বিপরীতে ওয়ালটন শোরুম থেকে ওয়াশিং মেশিন, এলইডি টিভি, ফ্যানসহ ঘরভর্তি পণ্য নিয়েছেন এনামুল।
বুধবার (০৮ মে, ২০২৪) উপজেলার গোডাউন মোড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সানরাইজ এন্টারপ্রাইজ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এনামুল হকের হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
এরই আওতায় গত ৩০ এপ্রিল বাসায় ব্যবহারের জন্য ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সানরাইজ এন্টারপ্রাইজ’ থেকে ২৯ হাজার ৫০০ টাকা দিয়ে ২১৩ লিটারের একটি ফ্রিজ কেনেন শিক্ষক এনামুল হক। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়ার আগেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। জানতে পারেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন তিনি।
শিক্ষক এনামুল হক বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া এক লাখ টাকার ক্যাশ ভাউচারের দিয়ে ওয়াশিং মেশিন, এলইডি টিভি, ফ্যান, গ্রিন্ডার, ইন্ডাকশন কুকার ও ইস্ত্রিসহ আরো অনেক ইলেকট্রনিক্স পণ্য কিনেছি। ওয়ালটনের একটি ফ্রিজ কেনার সুবাদে আমার ঘরের প্রয়োজনীয় সব ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা পূরণে হয়ে গেছে। এতে আমি ও আমার পরিবার খুব খুশি। ওয়ালটনকে ধন্যবাদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ওয়ালটনের রেজিওনাল সেলস ম্যানেজার আবু সাঈদ এবং সানরাইজ শোরুমের স্বত্ত্বাবাধিকারী আব্দুল খালেক।
Sunny / Sunny
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন
বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে
দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা
ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১
পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান