নরসিংদীর পলাশ উপজেলা নির্বাচনে হ্যাটট্রিক সৈয়দ জাবেদ হোসেনের
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদীর পলাশ উপজেলায় টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ জাবেদ হোসেন।
বুধবার (৮ মে) রাতে পলাশ উপজেলা পরিষদ হল রুমে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
জানা গেছে, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে কাপ-পিরিচ প্রতীক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. শরীফুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জাবেদ হোসেন কাছে হেরে যান। তিনি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ঘোড়াশাল পৌর মেয়র ছিলেন।
সৈয়দ জাবেদ হোসেন বলেন, এ বিজয় জনগণের। আমার প্রতি পুনরায় আস্থা রাখার জন্য সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। সকলের সহযোগিতা নিয়ে আগামীর সুন্দর উপজেলা গড়ব।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড