ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পুবাইলে জাতীয় শোক দিবস ‍উপলক্ষে ‍আলোচনা সভা অনুষ্ঠিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১:৫২

গাজীপুর মহানপুরীর পুবাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে মাজুখান গ্রাম আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে মাজুখান বাজারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হাসানুল বান্না মজুর সভাপতিত্বে ও পুবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রভাবশালী নেতা সাইফুল্লাহ আল মুকতাদির নয়নের সঞ্চালনায় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মো. আজিজুর রহমান শিরিষ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. জাহিদ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী তুলি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী আলী হোসেন মাস্টার, পুবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক হাজী মোহাম্মদ আলী সরকারসহ টঙ্গী, পুবাইল ও কালীগঞ্জ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী-অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। 

অনুষ্ঠানে প্রধান অতিধি মেহের আফরোজ চুমকি বলেন, শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ১৯৭৫ সালের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই দিন বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতকচক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরো প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নয়নের ধারাবাহিকতা অব্য‍াহত রাখতে আপনারা সকলে সফল রাষ্টনায়ক প্রধানমন্ত্রী শেখ হাছিনার জন্য দোয়া করবেন।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামানের পরিবারসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র আলহাজ জাহাঙ্গীর আলমের সুস্থতায় দোয়া করা হয়। এরপর গণভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এমএসএম / জামান

মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই

ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন

টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা

আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

শতবর্ষী মহীয়সী নারী ও সাংবাদিক সুলতান মাহমুদ রেজার মাতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক