ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে প্রবেশে বেবিচকের নিষেধাজ্ঞায় বিপাকে মালয়েশিয়া প্রবাসীরা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১:৫২

মালয়েশিয়াসহ ১১ দেশ থেকে করোনা টিকার দুই ডোজ না নিলে বাংলাদেশে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত সোমবার (১৬ আগস্ট) থেকে আকাশপথে চলাচলের নতুন এই বিধিনিষেধ জারি করা হয়েছে। বেবিচকের এমন নির্দেশনা ফলে দেশে ফিরতে চাওয়া মালয়েশিয়ার অবৈধ প্রবাসীরা বিপাকে পড়েছেন। এতে মালয়েশিয়ায় চলমান রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে অবৈধদের দেশের যাওয়ার যে সুযোগ রয়েছে তা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মালয়েশিয়ার জেলে সাজা শেষে দেশে ফিরবেন এমন ব্যক্তির স্বজনরাও দুশ্চিন্তায় রয়েছেন।

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৭ আগস্ট) কর্মকর্তারা বৈঠক করেছেন। বেবিচকের জারি করা নোটিশের বিষয়ে মিশন থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে মালয়েশিয়া থেকে রিক্যালিব্রেশন প্রক্রিয়ার মাধ্যমে যেসব অবৈধ বাংলাদেশি দেশে ফেরার সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদেরকে দেশে পাঠানোর জন্য দূতবাসকে আলোচনার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

এদিকে বেবিচকের নির্দেশনায় বলা হয়, করোনা টিকার দুই ডোজ না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। দেশগুলো হলো- মালয়েশিয়া, আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মঙ্গোলিয়া ও স্পেন। এক্ষেত্রে ১১টি দেশ থেকে যারা করোনা টিকার পূর্ণ ডোজ নিয়ে ১৪ দিন পার করেছেন বা দুই ডোজ টিকা নেওয়ার ১৪ দিন পর বাংলাদেশে আসতে পারবেন। তবে তাদের অবশ্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়েও দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি বেবিচক। সেক্ষেত্রে টিকা নেয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে বাংলাদেশে থেকে বহির্গমন বা বাংলাদেশে প্রবেশ করতে পারবে। এছাড়াও ১০ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে করোনা টেস্টের প্রয়োজন নেই। ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা