মাগুরায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন)। শুক্রবার দুপুরে শহরের চৌরঙ্গী ক্লাবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সাংবাদিকরা। এমজেএন এর আহবায়ক রবিন শামসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা, মাগুরা ২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ছেলে অমিতাভ শিকদার বাপ্পি, মাগুরা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান খোকন। এসময় সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
পরে মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন সাংবাদিকরা। মধ্যাহ্ন ভোজ শেষে সদস্যদের নিয়ে এমজেএনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied