৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৬ জুন থেকে
চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার পুনঃতারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মে থেকে ভাইভা পরীক্ষা শুরু করার কথা ছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।
৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।
প্রীতি / জামান
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত