৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের মাটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। এরপর ঢাকায় ফিরে চতুর্থ ম্যাচেও টাইগাররা জয় জয় তুলে নেয়। আজ (রোববার) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচেও টাইগারদের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।
অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস। ইতোমধ্যে টানা চার ম্যাচ হেরে চরম বিপর্যস্ত জিম্বাবুয়ে, শেষ ম্যাচে সিকান্দার রাজারা অন্তত সান্ত্বনার জয় পাওয়ার খোঁজে নামবেন। সর্বশেষ ম্যাচে শেষদিকে রোমাঞ্চ ছড়িয়েছিল রোডেশিয়ানরা, কিন্তু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে বাংলাদেশ জিতে নেয় ৫ রানে।
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!