ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ম্যাচের আগে চোটে তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ১:৩৯

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের আগে চোটে পড়েছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ ম্যাচের একাদশে নেই এই পেসার। জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। 

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোট তাসকিনকে ভোগাচ্ছিল। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন। বিশ্বকাপ শেষে আড়াই মাসের মতো সময় বিশ্রাম নিয়েছেন, পুনর্বাসন করেছেন। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি তাঁর।

বিপিএল দিয়ে তাসকিন খেলায় ফিরেছেন। এরপর থেকে নিয়মিত খেলার মধ্যে আছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন, এরপর জিম্বাবুয়ে সিরিজের প্রথম চারটি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নেওয়া তাসকিনই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।

 

Israt / Israt

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!