আশকোনা হজ্জ ক্যাম্পে শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
হজ্জ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে একটি হজ্জ বুথ এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। উক্ত ক্যাম্পে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের মাঝে হজ্জ গাইড এবং ২০,০০০ (বিশ হাজার) পিস ছাতা প্রদান করা হবে। ১১ মে ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ, মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন এবং হজ্জযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মোঃ কামরুজ্জামান এবং হাবের প্রেসিডেন্ট জনাব এম. শাহাদাত হোসাইন তসলিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লাইয়েন্স বিভাগের প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস, উত্তরা লেডিস শাখার ব্যবস্থাপক বদরুন্নেছা তুলি এবং টঙ্গী এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল মজিদ-সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা