সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দেশ টিভির বিশেষ প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সভাপতি কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সম্মিলিত নাগরিক সমাজ।
রোববার (১২ মে) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধনকালে অনুষ্ঠিত পথসভায় বক্তারা এই দাবি জানান।
আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমানের সঞ্চালনায় আধাঘণ্টার কর্মসূচিতে বক্তব্যে রাখেন বিএফইউজের সাবেক সদস্য আনিসুজ্জামান,রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং মানবাধিকার ও উন্নয়কর্মী আরিফ কামাল ইথার।
বক্তারা বলেন,দেশজুড়েই সাইবার অপরাধ আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সে কারণে এই আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করা জরুরি। এছাড়াও গণমাধ্যমে সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা যাবে না এমন বিধান রাখার দাবি তোলেন।
বক্তারা আরও বলেন,সংবাদ প্রকাশের কারণে প্রতিবাদ দেয়া যায়। প্রেস কাউন্সিলের দ্বারস্থ হবার সুযোগ আছে। এমনকি অনেক সময় আদালত মানহানির মামলাও গ্রহণ করে থাকেন। কিন্তু এসব না করে সংবাদ প্রকাশের কারণে সাইবার অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশ্য নিশ্চিতভাবেই সাংবাদিককে হয়রানি করা। এই প্রক্রিয়া চলতে পারে না। রাজশাহীবাসী এখনও মেরুদণ্ডহীন হয়ে যায়নি। শিগগির দাবি মানা না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা সতর্ক করে দেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ