ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.২৬%


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৩:১১

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ মোট শিক্ষার্থীদের সংখ্যা ২০০৮৫৩ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৮৯২৯ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯২৪ জন। মোট পাশের হার ৮৯.২৬%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৮০৭৪ জন। এদের মধ্যে ছাত্র ১২৫৭৯ জন এবং ছাত্রী ১৫৪৯৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৬ জন। শতভাগ পাশকরা স্কুলের সংখ্যা ২৮৯টি। শতভাগ ফেলকরা স্কুলের সংখ্যা ২টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৬৮৫টি স্কুলের পরীক্ষা
২৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯০.৮৭% ,চাঁপাইনবাবগঞ্জ ৮৮.৮২%, নাটোর ৮৯.০৬%, নওগাঁ ৮৮.২৮%, পাবনা ৮৯.২৫% , সিরাজগঞ্জ ৮৭.৮৮%
,বগুড়া ৮৯.৯২% এবং জয়পুরহাট জেলায় পাশ করেছে ৯০.৪৭%। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এবারে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ;  পাশাপাশি বেড়েছে শতভাগ পাশ ও ফেল করা স্কুলের সংখ্যাও। 

এই শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ১৭৮টি স্কুল। এছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল একটি।

বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র।

রোববার (১২ মে) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন