মাদ্রাসায় ফলাফল বিপর্যয় একটি মাদ্রাসায় কেউ পাস করেনি
জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কেউ পাস করেনি। আজ বেলা ১১ টায় ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে।
ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ওই মাদ্রসা থেকে এবারে বিজ্ঞান বিভাগ থেকে ১১ এবং সাধারণ বিভাগ থেকে ১০জনসহ মোট ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় ওই প্রতিষ্ঠানের সবাই দাখিল পরীক্ষায় ফেল করেছে। এ ছাড়া উপজেলার কয়া শোবলা দাখিল মাদ্রাসায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন পাস করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদ্রাসার মোট ২০৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল। এর মধ্যে ৪১ জন পাস করেছে। আর সবাই অকৃতকার্য হয়েছে। তাছাড়া মাদ্রাসায় এই উপজেলায় ২০.০১ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী পাস করেছে।
ওই মাদ্রাসাটি দাখিল পরীক্ষার কেন্দ্র হিসাবেও ব্যাবহার হয়। এর আগে দাখিল পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে উপজেলার কয়াশোবলা ও গণিপুর দাখিল মাদ্রাসার তিন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল।
ওই মাদ্রাসার অধ্যক্ষ আ.ও.ম মোবারক আলী বলেন, এই প্রতিষ্ঠানের সবাই ফেল করায় আমরা বিস্মিত হয়েছি। কিভাবে এই বিপর্যয় ঘটলো বুঝতে পারছিনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় ফলাফল বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার