মা
মা
মোহাম্মদ আনোয়ার হোসেন
মা'কে আমার পড়ে মনে,
যখন থাকি একা।
মুখখানি তখন দেখি প্রাণে,
পাইনা তাহার দেখা।
মা আমার কেমন আছে,
বলতো দেখি ভাই?
নিবে তুমি তাহার কাছে,
কোথায় সে কোথায়?
তেজহীন এক মানুষ মা,
ধরণীর এই বুকে।
যখন বলতো খেলতে যা,
ছিলাম তখন সুখে।
চোখ বুজে ধরতাম আমি,
ঘুমের মহা ভান।
জানতো সে ভান ধরেছি,
শুনতে ঘুম-পাড়ানি গান।
মিষ্টি-মধুর মা'য়ের মুখ,
জানো কি তুমি?
ইহার মাঝেই পাই যে সুখ,
এ ভুবনে আমি।
মা'কে তোমরা করবে শ্রদ্ধা,
শুনেছ তো ভাই।
তাহার মতো রত্ন-পদ্মা,
ত্রিভুবনে নাই।।
লেখক: মোহাম্মদ আনোয়ার হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ (২০২১-২২)
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied