ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ইউনাইটেডকে হারিয়ে আর্সেনাল কোচ আরতেতা বললেন, ‘এটা ইতিহাস’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৩:৩২

‘এটা ইতিহাস!’—ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা শেষ রাউন্ডে নিয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এ কথাই বললেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা।

তা সর্বনিম্ন ব্যবধানের এ জয়ে কী এমন ইতিহাস গড়েছে আরতেতার আর্সেনাল? এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ২৭টি ম্যাচ জিতল গানাররা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের নাম প্রিমিয়ার লিগ হওয়ার পর এক মৌসুমে আর্সেনালের ইতিহাসে এটাই সর্বোচ্চ জয়।

ইংল্যান্ডের শীর্ষ লিগের এক মৌসুমে ১৯৭০-৭১ মৌসুমের পর এটাই সর্বোচ্চ জয় আর্সেনালের। ১৯৭০-৭১ মৌসুমে তারা জিতেছিল ২৯ ম্যাচ। সেই সময় অবশ্য ইংল্যান্ডের শীর্ষ লিগ ছিল ৪২ ম্যাচের।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ২০০৩-০৪ মৌসুমে আর্সেনাল যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার তারা কয়টি ম্যাচ জিতেছিল। আর্সেন ওয়েঙ্গারের অধীন সেবার আর্সেনাল জিতেছিল ২৬টি ম্যাচ, বাকি ১২টি ম্যাচে ড্র করেছিল তারা। ২০০১-০২ মৌসুমেও শিরোপা জিতেছিল আর্সেনাল, সেবারও তারা জিতেছে ২৬টি ম্যাচ।

লিয়ান্দ্রো ত্রোসারের একমাত্র গোলে গতকাল ইউনাইটেডকে হারিয়ে ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়েছে আর্সেনালের। ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আরতেতার দল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫।

আগামীকাল রাতে সিটি তাদের ৩৭তম ম্যাচটি খেলবে টটেনহামের বিপক্ষে। ম্যাচটি জিতলে লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত যদি সিটিই শিরোপা জেতে, সে ক্ষেত্রে পুরো মৌসুমে শিরোপা–লড়াইয়ে থাকা আর্সেনালকে হতাশ হতে হবে।

সেটা নিয়ে অবশ্য এখন ভাবছেন না আরতেতা। আপাতত যা পেয়েছেন, তা নিয়েই আনন্দ করতে চান আর্সেনালের স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে তাই তো ইতিহাস গড়া নিয়ে বললেন, ‘এটা প্রিমিয়ার লিগে ২৭তম জয়। এটা এই ফুটবল ক্লাবের ১৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জয়। এটা উন্নতি নয়, এটা ইতিহাস। আর এই ইতিহাস গড়া খুব, খুব কঠিন। বিশেষ করে লিগে, আমরা এখন যেখানে খেলছি। তাই আমার স্টাফ এবং খেলোয়াড়েরা যা করেছে, এটার জন্য তাদের অনেক অনেক প্রশংসা।’

 

Israt / Israt

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে