লখনৌ মালিককে ধুয়ে দিলেন শেবাগ
লখনৌ সুপার জায়ান্টসের সঞ্জীব মালিক গোয়েঙ্কা ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান। দলের খেলা থাকলে তিনি মাঠে বসে খেলা দেখে থাকেন। গত বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দলকে খুব বাজেভাবেই হারতে দেখেছেন তিনি। লখনৌর ৪ উইকেটে ১৬৫ রান মাত্র ৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই টপকে যায় হায়দরাবাদ।
ম্যাচ শেষ হওয়ার পরপর মাঠে নেমে রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় গোয়েঙ্কাকে। হাত ও চেহারার অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল অধিনায়কের সামনে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। বিমর্ষমুখে সেই কথাগুলো শুনে যাচ্ছেন দলটির অধিনায়ক লোকেশ রাহুল। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর নেটিজেনরা গোয়েঙ্কার বিরুদ্ধে ‘টাকার গরম’ দেখানোর অভিযোগ তোলে। ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান আইপিএলে এটি সবচেয়ে বিব্রতকর দৃশ্য।
মাঠে প্রকাশ্যে দলের অধিনায়ককে এভাবে কথা শোনাচ্ছেন দলটির মালিক- এমন দৃশ্য চোখে পড়ে না। বরং ম্যাচ হারার পরও দলের ক্রিকেটারদের উৎসাহ দিতে দেখা যায় শাহরুখ খান, প্রীতি জিনতাদের মতো ফ্র্যাঞ্চাইজি মালিকদের। লখনৌর একটি সূত্র পিটিআইকে জানায়, রাহুলকে সামনের মৌসুমে নাও রাখতে পারে লখনৌ।
লখনৌর রাহুল-গোয়েঙ্কা বিষয় নিয়ে ক্রিকবাজে কথা বলেন শেবাগ। দল হারলেও আর্থিকভাবে ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন, এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তার কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’
ভারতের সাবেক ওপেনারের মতে, ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সম্পৃক্ত থাকা উচিত শুধু ইতিবাচক আচরণে, ‘আপনার কাজ খেলোয়াড়দের উজ্জীবিত করা। যা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’
আইপিএলের চলতি আসরে এখনো শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে লখনৌর। ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ৬ নম্বরে রয়েছে দলটি।
Israt / Israt
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ