ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটের দাসনাইপাড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ৪:১

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাইপাড়া গ্রামে বৃষ্টির পানিতে আশপাশের রাস্তাাঘাট ডুবে থাকায় এবং ভাঙনে এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দাসনাইপাড়া গ্রামে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ‍এগুলো হলো- দাসনাইপাড়া ইসলামিয়া দাখিল মহিলা মাদ্রাসা, দাসনাইপাড়া ইসলামিয়া হেফজখানা, দাসনাইপাড়া মাও. হাবিবুউল্ল্যাহ মোল্লা নূরানী হাফিজিয়া মাদ্রাসা।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী সকালের সময়কে জানান, সামান্য বৃষ্টি হলেই গ্রামের আশপাশের যাতায়াত রাস্তাগুলো পানিতে ডুবে থাকে। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ পোহাতে হয় পুরো এলাকারবাসীকে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অবস্থা এমন জমে থাকা বৃষ্টির পানিতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এতে প্রতি বছরই এলাকাবাসীর চলাফেরা ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় যাওয়ার সমস্যা হয়। দীর্ঘ ১৫-২০ বছরেও এ গ্রামের কোনো উন্নয়ন হচ্ছে না। পাচ্ছে না কোনো সরকারি সহায়তা। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও পাচ্ছে না সরকারি সহায়তা। এলাকাবাসী নিজস্ব অর্থায়নে উন্নয়নের কিছুটা কাজ চালিয়ে যাচ্ছে এবং দাসনাইপাড়া প্রবাসী ফোরাম নিজস্ব অর্থায়নে গ্রামের কিছুটা উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সৌদি প্রবাসী মো. হালিম মোল্লা বলেন, যাতায়াতের সড়কে ৭-৮ বছর ধরে বেহাল দশা বিরাজ করলেও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের কোনো নজর নেই। তাই উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার ‍এবং এমপি মহোদয় লোটাস কামালসহ সকলের দৃষ্টি দেয়ার জন্য দাবি জানাচ্ছি, যাতে এলাকাবাসী এই দুর্দশা থেকে মুক্তি পায়। দাসনাইপাড়ার যাতায়াতের সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান