ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা, থাকছেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ১২:৪৫

বিশ্বকাপের বাকি গুণে গুণে ১৬ দিন। এরইমাঝে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপের ১৮ দল। ২০ দলের মাঝে বাকি আছে কেবল পাকিস্তান এবং বাংলাদেশ। তবে অপেক্ষা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। দুপুর সাড়ে বারোটায় বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার কথা হয়েছে বাংলাদেশের। 

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রায় সবকিছুই যেন চূড়ান্ত। এমন সময়েই ‘বিনা মেঘে বজ্রপাত’ হয়ে এলো তাসকিন আহমেদের ইনজুরি। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা যিনি, তিনিই পড়েছেন ইনজুরিতে। আর সেটা ঠিক কোনমাত্রার ইনজুরি তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশার মাঝে ক্রিকেট ভক্তরা। 

অবশ্য আভাস পাওয়া গিয়েছে তাসকিনকে নিয়েই বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। এই বিশ্রামের অর্থ,  তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ মিস করছেন সেটা নিশ্চিত। বাকি থাকছে বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। সেই হিসেবে তাসকিনের হাতে সময় আছে ২৪ দিন। 

দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম শেষ হয়ে যাবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে। তবে বিশ্বকাপের আগে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তাসকিন শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও আমেরিকার বিপক্ষে প্রস্তুতিমূলক এই সিরিজে খেলছেন না। থাকবেন বিশ্রামে। বিসিবি সূত্রে এমন আভাসই পাওয়া গেছে।

যে কারণে নতুন করে একজন পেসারের কথা বিবেচনা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে হাসান মাহমুদের কথা শোনা যাচ্ছে। তবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি। তরফে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আজকেই দল দেওয়ার কথা ছিল, তবে আমরা তাসকিনের জন্য অপেক্ষা করছি। আর নতুন করে কে আসবে এখনই বলা যাচ্ছে না। একটা প্রতিযোগিতা তো আছেই, হাসান বলেন আর সাইফউদ্দিন বলেন। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এরপর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার। 

উল্লেখ্য, আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। দলের সঙ্গে থেকে তত দিনে তাসকিন ফিট হতে পারলে বিশ্বকাপ দলে থাকবেন। নয়তো দল রেখে ফিরতে হবে দেশে। 

এমএসএম / এমএসএম

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে