দীর্ঘ ৪ মাস পর কক্সবাজার সৈকতে ফিরেছে প্রাণচাঞ্চল্য
করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের পর্যটন এলাকাগুলো। স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের হোটেল-মোটেল, কটেজ, রেস্টুরেন্ট ও মার্কেটসহ পর্যটন এলাকার বিনোদন কেন্দ্রগুলো ৫০ শতাংশ ব্যবহার করার শর্তে ১২ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সবক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ রোধে এর আগে প্রায় ৪ মাস কক্সবাজার সমুদ্র সৈকতসহ সারাদেশের পর্যটন এলাকা বন্ধ করে দিয়েছিল সরকার।
এদিকে দীর্ঘদিন পর সীমিত আকারে কক্সবাজারের পর্যটন শিল্প খুলে দেয়ার সিদ্ধান্তে সৈকত তীরের হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্ট, ক্ষুদে, ভাসমান ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে প্রস্তুতির ধুম পড়েছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। স্বাস্থ্যবিধির আলোকে নেয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। ফিরে আসছে কক্সবাজারের কোলাহলময় পর্যটন শিল্পের আসল রূপ।
ব্যাবসায়ী নেতারা জানান, সৈকতসহ আশপাশের এলাকায় বিধিনিষেধ তুলে নেয়ায় কাজে যোগ দিতে ফিরেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে কক্সবাজারে পর্যটক আসবেন আগের মতোই। এতে করোনায় বিধ্বস্ত পর্যটন ব্যবসা কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বলে আশা করেন এই ব্যাবসায়ী নেতারা।
কলাতলী গ্র্যান্ড স্যান্ডি হোটেলের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, করোনার কারণে গত বছর পাঁচ মাস বন্ধ ছিল রিসোর্ট। এ বছরও চার মাস বন্ধ। গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার সুযোগ না পেতেই আবার চলতি লকডাউনে আমাদের ক্ষতি পাহাড় সমান। ক্ষতি পোষাতে না পেরে কর্মচারীদের ছাঁটাই করতে হয়েছে। আশা করছি এবার সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, সবকিছু মাথায় রেখে সীমিত আকারে পর্যটন শিল্প খুলে দেয়া হয়েছে। জেলার পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্নভাবে প্রায় কয়েক লাখ মানুষের জীবিকা জড়িত। তাদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন শিল্প খুলতে হবে। মেনে চলতে হবে এ বিষয়ে প্রণীত কর্মপন্থার সকল নিয়মাবলী। যেসব হোটেল-মোটেল সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত