ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সেই তাসকিনকেই সহ-অধিনায়ক, যা বললেন প্রধান নির্বাচক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ৪:৭

চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। অথচ বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে রাখা হয়েছে তাকে। শুধু একজন খেলোয়াড় হিসেবেই নয়, বরং দলের সহ-অধিনায়ক হিসেবে বিশ্বকাপ দলে আছেন তিনি। বিষয়টি নিয়ে অনেকে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন।

তবে তাসকিনকে সহ-অধিনায়ক করার কারণ জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি তাসকিনকে অধিনায়ক নাজমুল হোসেনের ডেপুটি রেখে দল ঘোষণা করেছে।

এ সময় তাসকিনকে সহ-অধিনায়ক করার একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তার কথা, ‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’

তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না। তবে বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’

তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল খুলে যাবে। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাসকিনের চিকিৎসা চলবে। সময়মতো তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ হবে হাসানের। গাজী আশরাফ হোসেনই বললেন তা, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’

 

Israt / Israt

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!