ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সাকিবের ৯, মাহমুদউল্লাহর ৮—অন্যদের কততম বিশ্বকাপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২৪ বিকাল ৬:৮

সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থকই বলা চলে। এ পর্যন্ত হওয়া আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই যে বাংলাদেশ দলে ছিলেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের নবম বিশ্বকাপ। এই কীর্তিতে সাকিব অবশ্য একা নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

অল্পের জন্যই সাকিব-রোহিতদের পাশে বসতে পারেননি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা মাহমুদউল্লাহ। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত প্রথম সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ দলে ছিলেন এই অলরাউন্ডার। তবে ২০২২ সালে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। সাবেক এই অধিনায়ক এবার খেলবেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপ অভিজ্ঞতায় ঋদ্ধ সাকিব-মাহমুদউল্লাহর পাশে আজ ঘোষিত বাংলাদেশ দলে আছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া ৬ ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

এই ৬ তরুণের ৩ জন তানজিদ, তাওহিদ ও তানজিমের অবশ্য অন্য সংস্করণের হলেও একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এই তিনজনই গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন খেলতে যাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর মতোই দ্বিতীয়বার ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিজ্ঞতায় নাজমুল-মেহেদীর চেয়ে একটু এগিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দুজনই খেলতে যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ। বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থ বিশ্বকাপ। চোট কাটিয়ে সুস্থ হলে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ খেলবেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাসকিন এরপর বাংলাদেশের প্রতিটি ২০ ওভারের বিশ্বকাপ দলেই ছিলেন।

বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। পেসার হাসান মাহমুদ এর আগে খেলেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অলরাউন্ডার আফিফ হোসেন ছিলেন ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে।

 

Israt / Israt

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!