নরসিংদীতে ২৪ ঘণ্টায় ২২৯ জন করোনায় আক্রান্ত
নরসিংদীতে এক দিনে ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯০৯ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৬৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৮ জন ও আরটিপিসিআর ল্যাবে ৬০৪ জনের নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৯ দশমিক ৬৬ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার সদর উপজেলায় ১৪১ জন, রায়পুরাতে ৪ জন, বেলাবোতে ৪ জন, মনোহরদীতে ৩৯ জন, শিবপুরে ২৪ জন, পলাশে ১৭ জন রয়েছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সদর উপজেলায় ৫৩৩৮ জন, রায়পুরায় ৫৪৪ জন, বেলাবোতে ৬৩৯ জন, মনোহরদীতে ৭০১ জন, শিবপুরে ১২০০ জন, পলাশে ১৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট কোভিড রোগীর সংখ্যা ৬০ জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ৪৫ জন এবং হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১০৫ জন। হোম আইসোলেশনে ১৯৭১ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৩ জন। এরমধ্যে সদরের ৩৭ জন, রায়পুরার ৭ জন, বেলাবোর ৯ জন, মনোহরদীর ১১ জন, শিবপুরের ৬ জন এবং পলাশের ১২ জন রয়েছেন।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন