সুন্দরবনে কুমিরের আক্রমনে এক জেলে আহত
বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীতে মাছ ধরার সময় কুমিরের কামড়ে কুদ্দুস গাজী (৫৭) নামে এক জেলে গুরত্বর আহত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০টার দিকে সুন্দরবনে কলাগাছিয়া নদীতে মাছ ধরার সময় একটি কুমির তাকে আক্রমণ করে। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে মৃত মোকছেদ গাজীর ছেলে।
আহত কুদ্দুক গাজী জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে অনুমতি নিয়ে কলাগাছিয়া নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় একটি কুমির তার বাম হাতে কামড়ে ধরে। এসময় তাকে টেনে হিচড়ে গহিন পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কুমির। তার ডাক চিৎকারে সহযোগীরা তাকে টেনে ধরে। এক পর্যায়ে কুমিরটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। সহযোগীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। ডাঃ শাকির হোসেন বলেন, কুমিরের কামড়ে তার বাম হাত মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে, তিনি শঙ্খামুক্ত আছেন।
বুড়িগোয়ালিনী বনষ্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি সুন্দরবনে বিভিন্ন নদ নদীতে কুমিরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে বনজীবিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত