ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে শুরু হলো পাকা আমের মৌসুম

শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ৪:১৯

আজ রাজশাহীতে আমগাছ থেকে আম পাড়া শুরু হলো। প্রসাশনের বেঁধে দেয়া সময়সূচি অনুযায়ী গুটি জাতের পরিপক্ব আম পাড়তে শুরু করেছেন বাগান মালিকরা। সে হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে পাকা আমের মৌসুম। যদিও আম ভালোভাবে পরিপক্ক না হওয়ায় সবখানে আম পাড়া শুরু হয়নি। এরপর গোপালভোগ জাতের আম পাড়া শুরু হবে আগামী ২৫ তারিখের পর থেকে। 

বুধবার (১৫ মে) সকাল থেকেই রাজশাহী নগরী ও আশপাশের এলাকা ঘুরে আমচাষি ও ব্যবসায়ীরা আম পাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে।
সকালে নগরীর জিন্না নগর ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে দেখা যায় আম পাড়ছেন চাষীরা। তারা বলছেন, এখনও পুরোপুরি আম পরিপক্ক না হওয়ায় তারা গাছের যে আমগুলো পরিপক্ক হয়েছে শুধু সেগুলোই দেখে নামাচ্ছেন।

নগরীর কুখন্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনো বাগানে গুটি জাতের আম সেভাবে পাকা শুরু হয়নি। তবে সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে।
আম ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে গুটি আম নামানো শুরু হয়েছে। দুপুরে রাজশাহীর বানেশ্বর হাটে আম নিয়ে যাব বিক্রির জন্য। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই।

আব্দুল করিম নামে অন্য এক চাষি জানান, সকালে রাজশাহী নগরীর বুধপাড়ায় গুটি জাতের আম নামানো হচ্ছে। এর পরে তারা রাজশাহীর কোর্ট এলাকার একটি বাগানের তিনটি গাছের আম পাড়বেন। দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আজকে প্রথম দিন। তাই আমের দাম ঠিকঠাক বলা যাচ্ছে না। আশা করছি ভালো দাম পাব। কারণ গত বছরের থেকে এবার আম কম ধরেছে।

একাধিক চাষীর কাছে জানা যায়, এবার গাছে আমের সংখ্যা অনেক কম। এজন্য ভালো দাম পাওয়ার সম্ভবনা রয়েছে। তবে যেহেতু গাছে আম কম, তাই আমাদের লোকসান হবার সম্ভবনাও রয়েছে। এবার আমের জন্য অফ ইয়ার। এরপরও আমের মুকুল ভালোই এসেছিলো এই অঞ্চলে। কিন্তু ফাল্গুনে একটানা বৃষ্টি হবার ফলে মুকুল নষ্ট হয়ে যায়। তবে দেরিতে যে মুকুলগুলো এসেছিলো এখন সেগুলোর আম টিকে আছে। মার্কেটে এবার আমদানি কম হবে যে কারণে আমের দাম হবে।

এর আগে গত বুধবার (১২ মে) রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আমপাড়া বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগসহ আম সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গোপালভোগ বা রানিপসন্দ ২৫ মে, লক্ষ্মণভোগ বা লখনা ৩০ মে এবং একই তারিখে হিমসাগর বা ক্ষীরশাপাত গাছ থেকে নামানো যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম; ১৫ জুন আম্রপালি এবং একই তারিখে ফজলি, ৫ জুলাই বারি-৪ আম, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে। এ ছাড়া কাটিমন ও বারি-১১ আম সারা বছর সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোছা. সাবিনা বেগম বলেন, রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী জেলায় আমের সম্ভাব্য উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৩১৫ টন। এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। যার গড় ফলন ধরা হয়েছে ১৩ দশমিক ২৮ টন।
। প্রসাশনের বেঁধে দেয়া সময়সূচি অনুযায়ী গুটি জাতের পরিপক্ব আম পাড়তে শুরু করেছেন বাগান মালিকরা। সে হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে পাকা আমের মৌসুম। যদিও আম ভালোভাবে পরিপক্ক না হওয়ায় সবখানে আম পাড়া শুরু হয়নি। এরপর গোপালভোগ জাতের আম পাড়া শুরু হবে আগামী ২৫ তারিখের পর থেকে। 

বুধবার (১৫ মে) সকাল থেকেই রাজশাহী নগরী ও আশপাশের এলাকা ঘুরে আমচাষি ও ব্যবসায়ীরা আম পাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। এদিন
সকালে নগরীর জিন্না নগর ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে দেখা যায় আম পাড়ছেন চাষীরা। তারা বলছেন, এখনও পুরোপুরি আম পরিপক্ক না হওয়ায় তারা গাছের যে আমগুলো পরিপক্ক হয়েছে শুধু সেগুলোই দেখে নামাচ্ছেন।

নগরীর কুখন্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনো বাগানে গুটি জাতের আম সেভাবে পাকা শুরু হয়নি। তবে সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে।
আম ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে গুটি আম নামানো শুরু হয়েছে। দুপুরে রাজশাহীর বানেশ্বর হাটে আম নিয়ে যাব বিক্রির জন্য। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই।

আব্দুল করিম নামে অন্য এক চাষি জানান, সকালে রাজশাহী নগরীর বুধপাড়ায় গুটি জাতের আম নামানো হচ্ছে। এর পরে তারা রাজশাহীর কোর্ট এলাকার একটি বাগানের তিনটি গাছের আম পাড়বেন। দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আজকে প্রথম দিন। তাই আমের দাম ঠিকঠাক বলা যাচ্ছে না। আশা করছি ভালো দাম পাব। কারণ গত বছরের থেকে এবার আম কম ধরেছে।

একাধিক চাষীর কাছে জানা যায়, এবার গাছে আমের সংখ্যা অনেক কম। এজন্য ভালো দাম পাওয়ার সম্ভবনা রয়েছে। তবে যেহেতু গাছে আম কম, তাই আমাদের লোকসান হবার সম্ভবনাও রয়েছে। এবার আমের জন্য অফ ইয়ার। এরপরও আমের মুকুল ভালোই এসেছিলো এই অঞ্চলে। কিন্তু ফাল্গুনে একটানা বৃষ্টি হবার ফলে মুকুল নষ্ট হয়ে যায়। তবে দেরিতে যে মুকুলগুলো এসেছিলো এখন সেগুলোর আম টিকে আছে। মার্কেটে এবার আমদানি কম হবে যে কারণে আমের দাম হবে।

এর আগে গত বুধবার (১২ মে) রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আমপাড়া বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগসহ আম সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গোপালভোগ বা রানিপসন্দ ২৫ মে, লক্ষ্মণভোগ বা লখনা ৩০ মে এবং একই তারিখে হিমসাগর বা ক্ষীরশাপাত গাছ থেকে নামানো যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম; ১৫ জুন আম্রপালি এবং একই তারিখে ফজলি, ৫ জুলাই বারি-৪ আম, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে। এ ছাড়া কাটিমন ও বারি-১১ আম সারা বছর সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোছা. সাবিনা বেগম বলেন, রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী জেলায় আমের সম্ভাব্য উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৩১৫ টন। এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। যার গড় ফলন ধরা হয়েছে ১৩ দশমিক ২৮ টন।

এমএসএম / এমএসএম

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন