ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শার্ক ট্যাংকে ‘ওস্তাদ পেল ১ কোটি টাকা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৫:৪০

অভিনব সব বিজনেস ও সম্ভাবনাময় সব উদ্যোক্তাদের নিয়ে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে শুরু হয়েছে বিনিয়োগ পাওয়ার সবচেয়ে বড় মঞ্চ ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’। এখন অব্দি এই শোয়ের মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা দেশের বিভিন্ন ছোট-বড় স্টার্টআপে বিনিয়োগ করা হয়েছে। যার মধ্যে সম্প্রতি সম্প্রচারিত অনুষ্ঠানটির তৃতীয় পর্বেই একটি বিজনেস একাই পেয়েছে ১ কোটি টাকা বিনিয়োগ।

‘ওস্তাদ’ নামের এই কোম্পানিটি মূলত এআই বেইজড অনলাইন লার্নিং একটা প্রতিষ্ঠান। যারা মূলত অনলাইনে নানা ধরণের আইটি বেইজড কোর্স প্রোভাইড করে থাকে এবং তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কোর্স শেষ হলে নানান প্রতিষ্ঠানে দক্ষ লোকবল নিয়োগ করে থাকে৷ ইতোমধ্যে তারা প্রায় ৬০০০ মানুষকে কর্মসংস্থান প্রদান করতে সক্ষম হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরিতে থাকাকালীন কিছু ছাত্রের মাথায় আসা একটা বিজনেস আইডিয়া ‘ওস্তাদ’ এখন পর্যন্ত বেশ লাভজনক ব্যবসা তৈরি করে ফেলেছে দেশের আইটি বিজনেসে। ২০২৩ সালে ওস্তাদ ৭.৫ কোটি টাকার ব্যবসা করে আর ২০২৪ সালে তাদের টার্গেট ২৫ কোটি টাকা।

এখন পর্যন্ত শার্ক ট্যাংকের সবচেয়ে রোমাঞ্চকর ডিল ছিলো ‘ওস্তাদ’। শার্কদের কাছে ওস্তাদ-এর উদ্যোক্তাদের প্রস্তাব ছিলো- ৮০ কোটি টাকার ভ্যালুয়েশনে ১.২৫% শেয়ারের বিনিময়ে ১ কোটি টাকা।

কিন্তু সবশেষে প্রায় ৫ থেকে ৬ বার তুমুল নেগোসিয়েশন আর কাউন্টার অফারের পর  বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক শার্ক ফাহিম মাশরুর, রবি আর ভেঞ্চারের সিইও শার্ক কাজী এম হাসান এবং  স্টার্ট-আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শার্ক সামি আহমেদ ৬% শেয়ারের বিনিময়ে ১ কোটি টাকা (টাকার বিনিময়ে ১.৭% শেয়ার + ৪.৩% অ্যাডভাইজরি শেয়ার) বিনিময়ে চুক্তি সম্পন্ন করেন।

বিশেষ এই চুক্তি নিয়ে পরবর্তীতে সামি আহমেদ আমাদের বলেন, “ওস্তাদের গল্পটা আসলেই খুব অনুপ্রেরণামূলক। কুয়েটের ছোট্ট একটা হলরুম থেকে শুরু করে এর উদ্যোক্তারা আজ বিজনেসটিকে ৮-১০ কোটির ব্যবসায় পরিণত করে ফেলেছে; এটা খুবই এপ্রিশিয়েট করার মতো একটা বিষয়। আমাদের দেশের তরুণরা কতটা এগিয়ে যাচ্ছে এই সময়ে শার্ক ট্যাঙ্ক এইটার প্রমাণ। ওস্তাদ, পার্কওয়ে ফার্নিচার, ইজিবাজার এবং ইংলিশ চ্যাম্প ; চারটি প্রতিষ্ঠানের জন্যই রইলো শুভকামনা। আমাদের তরুণরা এগিয়ে যাক অদম্য সাহস নিয়ে নতুনের পথে।”

‘ওস্তাদ’ ছাড়াও এই পর্বে আরও দুইটি বিজনেস বিনিয়োগ পেতে সক্ষম হয়-

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত