উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকায়। বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার রাশেদ মিয়ার ছেলে লিপন (৬) বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করতে সহপাটি মাঈদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৭) পুকুরে নামলে সেও তলিয়ে যায়। পরিবারের লোকজন উভয় শিশুকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। উভয় শিশু বেগমগঞ্জ ইউনিয়নের বেগম নুরন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত