ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপে যাওয়ার আগে ফটোসেশনে টাইগাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৫:৫৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে গতকাল মঙ্গলবার। বিতর্ক-সমালোচনা থাকলেও ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডই চূড়ান্ত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারাই এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, স্কোয়াড ঘোষণার একদিন পর আজ বুধবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। যাওয়ার আগে টাইগারদের অন্যতম কাজ ফটোসেশন। শ্যুট-ব্লেজার পরে সেটিও সময় মতো করে নিলেন শান্তবাহিনী।শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন সেরে নেয় বাংলাদেশ দল। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কোচিং স্টাফরাও।

টাইগারদের আনুষ্ঠানিক এই ফটোসেশনে শেষ দিকে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।ফটোসেশন শেষে প্রেস মিটিংয়ে বসেন হেডকোচ হাথুরু। এই মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা জানান তিনি। কথা বলেন অধিনায়ক শান্তও।

সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে শান্তকে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। সেসব প্রশ্নের উত্তরও দেন টাইগার অধিনায়ক।

গতকাল স্কোয়াড ঘোষণায় একমাত্র চমক বোধহয় মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়াটাই। তার পরিবর্তে বিশ্বকাপের বিমানে চড়তে যাচ্ছেন আরেক পেসার তানজিম সাকিব। অথচ ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ দলে ছিলেন সাইফউদ্দিন।

অপরদিকে চোট থেকে ফিট না হলেও স্কোয়াডে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদ। পেসারদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে শান্তর ডেপুুটি হিসেবে খেলবেন তাসকিন।

বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন

এমএসএম / এমএসএম

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে