ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

টেক স্টার্টআপে এসবিকে’র ৭.১ মিলিয়ন ডলার বিনিয়োগ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৫-৫-২০২৪ বিকাল ৬:২৪

দেশের একমাত্র নারী নেতৃত্বাধীন এবং সবচেয়ে সক্রিয় ভেঞ্চার ক্যাপিটাল (ভিসি) এসবিকে টেক ভেঞ্চারস ৬টি নতুন স্টার্টআপ-এ ৭.১ মিলিয়ন মার্কিন ডলার (৮৫ কোটি টাকা) বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের আওতায় প্রতিটি স্টার্টআপ এক থেকে দেড় (১ - ১.৫) মিলিয়ন মার্কিন ডলার পাবে। এসবিকে প্রযুক্তিগত স্টার্টআপ শুরুর ক্ষেত্রে ‘এঞ্জেল ইনভেস্টর’ হিসেবে বিনিয়োগ করে থাকে।    

এদের মধ্যে মার্কোপলো পেয়েছে ১.৫ মিলিয়ন, সোলশেয়ার পেয়েছে ১.১ মিলিয়ন, ফসল পেয়েছে ১ মিলিয়ন, যাত্রী পেয়েছে ১.৫ মিলিয়ন, আরোগ্য পেয়েছে ১ মিলিয়ন, টেন মিনিট স্কুল পেয়েছে ১ মিলিয়ন ডলার।

এ প্রসঙ্গে এসবিকে টেক ভেঞ্চারস-এর ফাউন্ডার ও ম্যানেজিং জেনারেল পার্টনার সোনিয়া বশির কবির বলেন, “প্রযুক্তি ব্যবহার করে দেশিয় উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করার ব্যাপক সুযোগ রয়েছে। এবারে বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষদের সমস্যা সমাধান করবে এবং প্রযুক্তি ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি আশাবাদী।”

বিনিয়োগ প্রাপ্তদের মধ্যে; এআই-চালিত অটোমেশন টুলস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মার্কোপোলো’ বিক্রেতাদের ডিজিটাল কার্যক্রম বৃদ্ধির জন্য এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম ও অটোমেশন টুলস ব্যবহার করে ডেটা সুরক্ষা নিশ্চিতে সাহয্য করে। নবায়নযোগ্য শক্তি খাতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ‘সোলশেয়ার’ অত্যাধুনিক পেটেন্ট প্রযুক্তির মাধ্যমে স্মার্ট এনার্জি স্টোরেজ ও ডিস্ট্রিবিউশনে কাজ করছে। এগ্রি-টেক স্টার্টআপ ‘ফসল’ কৃষক, কৃষি উদ্যোক্তা এবং ক্রেতাদের কল্যাণে মার্কেটপ্লেসের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। প্রযুক্তিভিত্তিক মোবিলিটি সল্যুশন ‘যাত্রী’ বাংলাদেশের অপরিকল্পিত ও অস্থিতিশীল গণপরিবহন খাতের উন্নয়নে কাজ করছে। ‘আরোগ্য’ সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ ভোক্তাদের কাছে পৌছে দিচ্ছে। টেন মিনিট স্কুল কে-১২ (কিন্ডার গার্ডেন থেকে দ্বাদশ শ্রেণী) ও স্কিল ডেভেলপমেন্ট এডুটেক প্ল্যাটফর্ম, যার সুস্পষ্ট লক্ষ্য বাংলাদেশে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা।   

এসবিকে ৪ বছর আগে ‘এঞ্জেল ইনভেস্টিং’ এবং স্টার্টআপ ইকোসিস্ট গঠনের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে, এসবিকে’র পোর্টফোলিওতে ৪৬টি স্টার্টআপ রয়েছে এবং ২০২০ সালে একটি স্টার্টআপ থেকে ১৭০০% (১০৫.৯৮% এর বার্ষিক আরওআই) রিটার্ন নিয়ে ‘এঞ্জেল ইনভেস্টিং’ থেকে প্রথমবারের মতো সরে আসে (ফার্স্ট এক্সিট) প্রতিষ্ঠানটি। 

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত