পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে ভিড়লো বিদেশী মাদার ভ্যাসেল 'জেন
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ভিড়েছে পানামা’র পতাকাবাহী ‘জেন’ নামের একটি মাদার ভ্যাসেল। বুধবার দুপুরে বন্দরের নব নির্মিত জেটিতে ২৪ হাজার মেট্রিকটন লাইমস্টোন নিয়ে এ জাহাজটি নোঙ্গর করে। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলে মনে করছে কর্তৃপক্ষ। প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙ্গর করায় অনেকটা উচ্ছাসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে গত ১০ মে জাহাজটি দুবাই এর ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌছায়। পরে আউটারে ২৬ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালস করে। ২০০ মিটার দৈর্ঘ্যরে এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার।
উল্লেখ্য ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিরনোঙ্গরের অপারেশন কার্যক্রম শুরু হয়। সেই থেকে বন্দরে আগত বড় জাহাজগুলো লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতো। এ ছাড়া, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে চলতো কয়লা খালাস কার্যক্রম। জুনে বন্দরের এই প্রথম টার্মিনাল উদ্বোধন করতে চায় কর্তৃপক্ষ। এই টার্মিনালের জেটিতে নিয়মিত পণ্য খালাস কার্যক্রম শুরু হলে পায়রা বন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বুধবার দুপুরে পরীক্ষামূলকভাবে জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। ইতোমধ্যেই জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও জানান আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বন্দরের জেটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা উদ্বোধন করবেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
Link Copied