ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র ফুটবলে সবচেয়ে বেশি অর্থ আয় করেন কে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ১০:৫২

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ফুটবলে সেরা তারকা লিওনেল মেসি; এতে মনে হয় কারো কোনো সন্দেহ নেই। তবে মেসি কি অর্থ উপার্জনের দিক থেকেও সবার উপরে?

এ প্রশ্নটির উত্তর হয়তো অনেকেই জানেন না। যদিও বরাবরই মেসির আয় নিয়ে আগ্রহ থাকে ফুটবলভক্তদের। প্রশ্নটির উত্তর হলো- হ্যাঁ। এমএলএসে সবচেয়ে বেশি উপার্জন করেন মেসিই।

এমএলএস প্লেয়ারস অ্যাসোসিয়েশনের প্রকাশিত উপাত্ত অনুসারে, মেজর সকার লিগে সবচেয়ে বেশি অর্থ আয় করেন ইন্টার মিয়ামির তারকা মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফুটবলার ইন্টার মিয়ামি থেকে আয় করেন বছরে ২ কোটি ৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা।

এতো গেল কেবল খেলা থেকে মেসির আয়। এছাড়া বিজ্ঞাপন থেকেও প্রচুর অর্থ আয় করেন মিয়ামি তারকা। অনেক বড় বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ তিনি। বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান 'অ্যাডিডাস' থেকে বড় অংকের অর্থ পান আর্জেন্টাইন তারকা। মেজর সকার লিগের খেলা সম্প্রচারকারী প্রতিষ্ঠান 'অ্যাপল'-এর অর্জিত মুনাফা থেকে অর্থ বরাদ্দ থাকে মেসির জন্য।

গত বছর পিএসজি থেকে মিয়ামিতে নাম লেখান মেসি। বিশাল অংকের অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তি করেন তিনি। খেলাধুলা বিষয়ক যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম 'স্পোর্টিকা' জানিয়েছে, মিয়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন মেসি। এ সময়ের মধ্যে ক্লাবের কাছ থেকে পাওয়া পারিশ্রমিক, বিজ্ঞাপন ও সম্প্রচার কর্তৃপক্ষের কাছ থেকে সব মিলিয়ে ১৫০ মিলিয়ন ডলার আয় করবেন তিনি।

যুক্তরাষ্ট্র ফুটবলে অর্থ আয়ের দিক থেকে মেসির পরে রয়েছেন টরেন্টো এফসির ফরোয়ার্ড লোরেঞ্জো ইনসিগনে।ইতালিয়ান এই তারকা পারিশ্রমিক পান ১ কোটি ৫৪ লাখ ডলার।

তালিকায় তৃতীয়স্থানে আছেন মিয়ামিতে মেসির সতীর্থ সার্জিও বুস্কেটস। তিনি মিয়ামি থেকে নেন ৮৭ লাখ ডলার। চতুর্থস্থানে আছে শিকাগো এফসির ফরোয়ার্ড জাদরান শাকিরি (৮১ লাখ ডলার), পঞ্চমস্থানে আছেন অস্টিন এফসির ফরোয়ার্ড সেবাস্তিয়ান রিউইসি (৬৭ লাখ ডলার)।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!