ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পলাশে দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২১ বিকাল ৬:১৮

করোনায় দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদ। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে জিনারদী ইউনিয়নে দুই শতাধিক মানুষের মাঝে ১০ কেজি চাল এবং ২০০ টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী। ‍জিনারদী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ‍এ সময় উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ‍ইসলাম গাজী বলেন, সফলভাবে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনা করছেন জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ দিয়েছেন এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মহামারী করোনাকালে সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছে, সেই সময়েও বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। এর অবদান শুধুমাত্র শেখ হাসিনার। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, সুখি-সমৃদ্ধ দেশ গড়ি।

তিনি আরো বলেন, করোনার এই ক্লান্তিকালে কেউ না খেয়ে থাকবে না। সে ব্যবস্থা সরকারের আছে। আপনারা শুধু দয়া করে সরকারের নির্দেশনা মেনে চলবেন। আমরা সরকারিভাবে ত্রাণ তহবিল থেকে যতদূর সম্ভব অসহায় মানুষের জন্য সহযোগিতা করে যাব। জরুরি সেবার মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান ছাড়াও খুব দ্রুত করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষায় টিকা নিশ্চিত করতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে টিকাদান শুরু হয়েছে। করোনার সংকট অচিরেই কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। 

এমএসএম / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা