ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় দুই দিনব্যাপী সিসিমপুর শিক্ষা মেলার উদ্বোধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৫-২০২৪ বিকাল ৭:১০
মৌলভীবাজারের কুলাউড়ার বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার থেকে দুই দিনব্যাপী 'সিসিমপুর শিক্ষা মেলা' শুরু হয়েছে। মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের প্রদর্শন করা হয়। শুক্রবার (১৭ মে) সকালে মেলায় সভাপতিত্ব ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন। 
 
এ সময় জাতীয় সংগীত গেয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়। সিসিমপুর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
 
এ সময় বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.জসিম উদ্দিন, সিসিমপুর প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো.খলিলুর রহমান, কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিব উল্যাহ।
 
সিসিমপুর শিক্ষা মেলায় সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমে ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তিসহ নানা আয়োজন।
 
মেলায় বড় আয়োজন ছিল সিসিমপুর কস্টিউম কারেক্টার লাইভ শো। সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকুকে পেয়ে আনন্দে আনন্দে তাদের সাথে নেচে গেয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের জন্য রাখা হয় আকর্ষণীয় যাদু প্রদর্শনী । মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখায় 
অনেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মেলার আয়োজন শিক্ষনীয় বায়োস্কোপ দেখতেও ভিড় জমায় শিক্ষার্থীরা। 
 
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সিসিমপুর প্রকল্প বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। প্রকল্পটি সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।
 
সিসিমপুর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সিসিমপুর প্রকল্প। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহযোগীতা, আনন্দে আনন্দে শিক্ষার্থীদের শেখানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান