শরতের মৌন ভালোবাসা
শরতের মৌন ভালোবাসা
মীর জেসমিন ওয়াহেদ
শ্রাবণের মেঘেরা একটু কম বৃষ্টি ঝরিয়ে বিদায় নিল ঋতুর পালা বদল থেকে।
ভাদ্রের চকচকে রোদ জানান দিচ্ছে শরৎ এসেছে চুপিসারে।
দুপুরের সুনীল আকাশ সাদা মেঘের ভেলাদের নিঃশব্দ বিচরণ দেখছি ।
খাঁ খাঁ দুপুরের নীরবতায়
এক ঝাঁক পায়রা
স্বাধীনতার সুখ নিয়ে
উড়ে গেলো চোখের পলকে
ঝাঁঝালো রোদের গন্ধ মেখে।
খোলা জানালা দিয়ে শরতের রুপালি রোদ আর বাতাসে বৃষ্টি ভেজা পাতাদের উতকট গন্ধ ভেসে আসছে।
শরতের মিষ্টি শিশু দুপুরে মনের মধ্যে অন্য রকম ভালো লাগা জাগিয়ে তুলছে।
একজোড়া শালিক কিচির মিচির করছে সজনে গাছটার পাতায় পাতায়।
শরতের এ দুপুরে ভেজা মাটির গন্ধ ফুলের গন্ধ জড়িয়ে ধরেছে আমার চারপাশ।
সবুজের শান্ত স্নিগ্ধ সমারোহ রোদের উদার নাচন ঝিরিঝিরি বাতাসের কাঁপন ফুরিয়ে যাওয়া আমাকে নবীকৃত করে।
আমার মন অনুরনিত হয় শরতের এই মৌন ভালোবাসায়।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied