ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে আটকের পর মাদক বহনকারীকে ছেড়ে দিল এএসআই নজরুল


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ২:১৩

আটকের পর  মাদক বহনকারীকে ছেড়ে দিল দৌলতপুর থানার এএসআই নজরুল ইসলাম। কুষ্টিয়া দৌলতপুরে  মোটা অঙ্কের উৎকোচ নিয়ে মাদক বহনকারীকে ছেড়ে দিয়েছে দৌলতপুর  থানা  এএসআই নজরুল ইসলাম।গত মঙ্গলবার রাত্রে আনুমান ১১ টার সময় মথুরাপুর এলাকায়  এ ঘটনা ঘটে।মাদক বহনকারী আব্দুল্লাহকে আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় দৌলতপুর থানার এএসআই নজরুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক  শিক্ষক বলেন, যেখানে এসপি (পুলিশ সুপার)  মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সেখানে  মাদক বহনকারীকে মাদকসহ আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় এ এলাকার মাদক ব্যবসায়ীরা আরো উৎসাহিত হবে।মথুরাপুর এলাকার স্থানীয়রা জানান,গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর বাজার থেকে ৫০ গজ  দূরে অভিযান চালায় দৌলতপুর  থানার (এএসআই) নজরুল ইসলামসহ আরো তিনজন সাদা পোশাকে। এসময় কাজীপুর এলাকার আব্দুল্লাহ নামে এক ব্যক্তি ফোরবি মোটরসাইকেল যোগে হোসেনাবাদের দিকে আসার সময় তাহার গাড়ি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২১০ বোতল ফেন্সিডিল আটক করা হয়।রাতেই মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে গাড়িসহ মাদক বহনকারী আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয় ।এ বিষয়ে মাদক বহনকারী আব্দুল্লাহ সাথে সরাসরি কথা হলে তিনি জানান আমাকে ধরেছিল আমার কাছ থেকে ২১০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা গাড়িসহ আটক করেছিল আমি মাদক বহনকরি তার বিনিময় কিছু টাকা পায় মাদকের মহাজন এসে মোটা অংকের টাকা দিয়ে আমাকে সহ গাড়ি ছাড়িয়ে নিয়ে যায়। 

এ ব্যাপারে অভিযুক্ত এএসআই নজরুলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এ ধরনের কোন মাদক বহনকারীকে আটক করি নাই এবং মোটা উৎকোচের নেই নাই আপনি যা পারেন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ সাথে মুঠো ফোনে কথা হলে তিনি  জানান এ বিষয়ে আমার জানা নেই ঘটনাটি সত্যি হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার