ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

যমুনার ভাঙন আতঙ্কে ঘুম নেই নেওলাইপাড়া গ্রামবাসীর


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ২:৪৪
যুমনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাবনার বেড়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন । বর্ষা মৌসুমের আগেই এ ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। গেল কয়েক দিনের ভাঙ্গনে নতুন ভারেঙ্গা ইউনিয়নে নদী গর্ভে বিলিন হয়েছে বসত বাড়ি ফসলি জমি। হুমকির মুখে রয়েছে  সরকারের শত কোটি টাকা ব্যয়ে নির্মিত কৈটোলা পাম্পি স্টেশন, বিশ গ্রামের ঐতিহ্যবাহি নেওলাইপাড়া কবরস্থান, মাঝখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেওলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, পাকা রাস্তা সহ বহু স্থাপনা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের গাফিলতির কারনে এলাকাটি ভাঙ্গনের কবলে পড়ছে। নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী।ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ না নিলে ভাঙন আরও বড় আকার ধারণ করার আশঙ্কা করছে স্থানীয়রা। ভাঙ্গন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বেন মাঝখালী,মরিচা পাড়া, নেওলাইপাড়া,গুচ্ছ গ্রামের হাজারো  পরিবার। তাই দ্রুত ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  দাবী এলাকা বাসীর। 
 
নেওলাইপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার বলেন নদী ভাঙ্গনে অএ এলাকার মানুষ সহায়সম্বলহীন হয়ে পড়বে। ইতিমধ্যে অনেক ই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সরকারের কাছে  আকুল আবেদন এই ভাঙ্গন রোধে যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।
 
এ বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের (পওর বিভাগ) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন  নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরেজমিনে পরিদর্শন করা হয়েছে । খুব দ্রুতই নেওলাইপাড়া যমুনার ভাঙ্গন রোধে কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়