ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ৪:৫৫

পটুয়াখালীতে অবৈধভাবে বালি কাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকবৃন্দ। রবিবার (১৯ মে) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার রাঙ্গাবালী উপজেলার চরলতা মৌজায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জমিতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে এবং অবৈধভাবে বালুকাটা দস্যুদের বিচার দাবীতে চরলতা মৌজার বরাদ্দ প্রাপ্ত ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ছত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান আঃ রব খান প্রমুখ। বক্তারা সরকার কর্তৃক বরাদ্দ প্রাপ্ত মু্ক্তিযোদ্ধা কৃষকদের জমি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু কাটা বন্ধ এবং বালু কাটা দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী করেছেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি পেশ করেছেন। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪