ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

বাঁশখালী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, সরগরমে মাঠ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:২৪

আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনপদে ১৫ জন প্রার্থীর মধ্যে মোজাম্মেল হক সিকদার নামে এক চেয়ারম্যান প্রার্থী গতকাল স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করায় ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, প্রতীক পাওয়ার পরপরই সরগরম হয়ে উঠেছে পুরো বাঁশখালীর নির্বাচনী মাঠ।

২০ মে (সোমবার) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা কার্যক্রম শুরু করেন।

এতে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম পেয়েছে (দোয়াত কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক(আনারস), চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল পেয়েছে (মোটর সাইকেল) প্রতীক।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসাইন পেয়েছে (তালা), ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মানিক (উড়োজাহাজ), বাঁশখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় আম্পায়ার আরিফুর রহমান সুজন (টিয়া পাখি), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ (চশমা), বাঁশখালী উলামা পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান গণী (মাইক), সাবেক ছাত্র নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম (টিওবওয়েল), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন পেয়েছে (বই) প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি, জেলা মহিলা আ'লীগের সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক কারা পরিদর্শক রেহেনা আকতার কাজমী পেয়েছেন (কলসি), সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও সাবেক কারাপরিদর্শক ইয়ামুন নাহার (প্রজাপতি), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার নুরী পেয়েছে (ফুটবল) প্রতীক।

বাঁশখালী উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

প্রসঙ্গত, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট ১১৫টি ভোট কেন্দ্রের ৮৫৬টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালীতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩ শত ২১জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৫ শত ৮১জন, তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার রয়েছে ৪জন।

এমএসএম / এমএসএম

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা

সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও প্রতিমন্ত্রী পলকের পিএ মানিক গ্রেফতার

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীতে যুবদলের আনন্দ মিছিল