শ্যামনগরে টর্নেডোর আঘাতে তিন গ্রাম লন্ডভন্ড
শ্যামনগরে আকষ্মিক টর্নেডোর আঘাতে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, সাহেবখালী ও পূর্ব কৈখালী তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। রবিবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ওই তিনটি গ্রামের উপর টর্নেডো আঘাত হানে।
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, সন্ধ্যার পরে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়। এসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিনিটব্যাপী টর্নেডোর আঘাতে ৩টি গ্রামে ২শাধিক কাচা ঘরবাড়ী বিদ্ধস্ত হয়। বহু গাছ উপড়ে পড়ে। আধাপাকা ঘরের টিনের চাল উড়ে যায়। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, টর্নেডোর খবর শুনে তাৎক্ষনিকভাবে তিনটি গ্রাম পরিদর্শন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ১৫ কাটুন খাবার সরবরাহ করা হয়েছে। পরিসংখ্যান শেষে সরকারি সহায়তা দেওয়া হবে।
শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা