নোয়াখালীতে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নোয়াখালী কবিতা উৎসব
কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই শ্লোগানে নোয়াখালীতে কাল (২৩ মে বৃহস্প্রতিবার) থেকে দুই দিনব্যাপী শুরু হচ্ছে নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নিবেন। উৎসব উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্প্রতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার, যুগ্ম আহবায়ক কবি মিন্টু সারেং, কবি প্রত্যয় জসীম, ও উৎসবের নোয়াখালী জেলা সমন্বয়ক কবি সাংবাদিক জামাল হোসেন বিষাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সদস্য কবি মশিউর রহমান মসী, কবি অভিলাষ দাস, কবি মহিউদ্দিন চৌধুরী মোহন, কবি ফিরোজ শাহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত