রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন ২য় দফায় শেষ হয়েছে।এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত, বিএনপি অংশ গ্রহণ না করলেও উৎসব মূখর পরিবেশে কোন প্রকার সহিংসতা ও নজিরবিহীন আইনশৃঙ্খলা বেষ্টনীর মধ্যে দিয়ে ৬ষ্ঠ ধাপের নির্বাচনে পুনরায় রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে অধ্যক্ষ মামুনুর রশিদ।
২১মে ( মঙ্গলবার) সকাল ৮ টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত।এবারের নির্বাচনে রায়পুরের ১০ টি ইউনিয়ন ও একটা পৌরসভা নিয়ে মোট ৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ ছিল অব্যাহত। দুয়েকটা কেন্দ্রে প্রার্থী কর্তৃক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছাড়া কোন প্রকার সংহিতা, মারামারি বা হানাহানি ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।
নির্বাচনের পূর্বে যদিও ৭৯ টি কেন্দ্রের মধ্যে ৩৭ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল। উপজেলা পরিষদের এই নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যন মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি (মটরসাইকেল প্রতীক) ও রার্নিং চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ (আনারস প্রতীক) নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করেন। ৭৯ কেন্দ্রের প্রাপ্ত ভোট ও স্থানীয় নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল অনুযায়ী অধ্যক্ষ মামুনুর রশিদ সর্বমোট ৩৬হাজার ৫শ ৩৬ ভোট (৩৬,৫৩৬) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধী আলতাফ মাস্টার পেয়েছেন ৩৩হাজার ৮শ ৮ ভোট (৩৩,৮০৮)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পূনরায় এবিএম মারুফ বিন জাকারিয়া (টিউবওয়েল প্রতীক) ৪৭হাজার ৫শ ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার প্রতিদ্বন্ধি প্রার্থী (তালা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭১ভোট (২০৭১)। মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার (কলস প্রতীক) ৩১ হাজার ৯শ ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ধি কোহিনুর বেগম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৯হাজার ৯শ ৪১ ভোট (১৯৯৪১) এবং মাজেদা বেগম (প্রজাপতি) পেয়েছেন ১৫হাজার ৮১ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ছিল ২,৪৬,৮৬৮ জন। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ২৯.৪৩% ।
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা মুঠোফোনে বলেন, " রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে এখন পর্যন্ত কোন প্রার্থীর নির্বাচন নিয়ে কোন অভিযোগ নেই।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ