ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নৃত্য ঝংকারে গুণী শিশু নৃত্যশিল্পী রায়তা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৪:৩০

একটি সুন্দর সকাল জানান দেয় দিনটি কেমন হবে ! খুব ছোট বেলা থেকেই নাচের মুদ্রা গুলো সুক্ষ্ম ভাবে রপ্ত করে এবং প্রকৃতি গত ভাবে একজন গুণী শিশু নৃত্য শিল্পী হিসেবে বেড়ে উঠছে সে। ছোট বেলা থেকে স্কুল, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার পাওয়া নওগাঁর কৃতি শিশু নৃত্যশিল্পী লাবিবা আলম রায়তা এবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এ  উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। 

সোমবার (২০মে) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় ‘উচ্চাঙ্গ নৃত্য’ ক বিভাগে লাবিবা আলম রায়তা সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

রায়তা নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে নওগাঁ শহরের চকদেব মাষ্টার পাড়া দেওয়ান সিটি টাওয়ারের (মুক্তির মোড়) আলমগীর আলম ও শামীমা নাসরীন দম্পতির প্রথম সন্তান। দুই বোনের মধ্যে রায়তা বড় আর ছোট বোন রুফাইদা আলম আফরা। গুনী পরিবারের সন্তান রায়তার বাবা আলমগীর আলম জাতীয় হকি দলের সাবেক ক্যাপ্টেন ও বর্তমানে বিকেএসপির সিনিয়র হকি কোচ। রায়তার সব সফলতার পেছনের মানুষটি তার মা শামীমা নাসরীন একজন শিক্ষক। 

রায়তার নাচ শেখার হাতেখড়ি নওগাঁ নৃত্যাঞ্জলী একাডেমির পরিচালক শহিদুল ইসলাম সেলিমের কাছে। এরপর নাজিব লিমন ও মনোয়ার হোসেন। বর্তমানে সে ডিএম মাসুদ রানা মনোয়ার ও নিশির কুমার মহন্তের কাছে নাচের তালিম নিচ্ছে। রায়তার সব স্টেজ প্রোগ্রামের জন্য মেকওভারে থাকেন মেহেদী হাসান রিপন।

রায়তার প্রসঙ্গে তার মা শিক্ষক শামীমা নাসরিন বলেন, সুশিক্ষায় শিক্ষিত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাই আমার দুই সন্তানকে। ক্রীড়া ও সংস্কৃতি চর্চা সমাজের যাবতীয় অন্যায়-অনাচার থেকে শিশু, কিশোর ও যুবকদের দূরে রাখে। এ কারনে সংস্কৃতি চর্চার মধ্যেই বেড়ে উঠুক আমার দুই সন্তান এটাই আমার চাওয়া। এই ফলাফলে আমি ও রায়তার বাবাসহ ওর শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা খুব খুশী। আমি স্বপ্ন দেখি আমার রায়তা একদিন দেশ বরেণ্য নৃত্য শিল্পী হিসেবে পরিচিতি পাবে। 

এমএসএম / এমএসএম

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন