নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার ঢাকায়
লন্ডন থেকে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্রান্ডহোম এবং ফিন অ্যালেন। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট 'দ্যা হান্ড্রেড' খেলে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারা। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা ৪৩ মিনিটে এই দুই কিউই ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে দুবাই হয়ে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টম লাথামের নেতৃত্বাধীনে দলটির বাকি সদস্যদের বাংলাদেশের পৌছানোর কথা রয়েছে ২৪ আগস্ট। তার আগে কোভিড প্রটোকল পর্যবেক্ষণে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে পর্যবেক্ষক দল। দুই সদস্যের এই পর্যবেক্ষক দলে আছেন একজন কোভিড প্রটোকল ম্যানেজার এবং একজন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা।
গত মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশে এসে পৌঁছান তারা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন পালন করছেন তারা। কোয়ারেন্টাইন শেষে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের তৈরি করা কোভিড প্রোটোকল এবং সুরক্ষার বিষয়গুলো নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে প্রতিক্রিয়া জানাবে। এরপরই আসবে নিউজিল্যান্ড দল।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি