ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংকের পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-৫-২০২৪ রাত ৮:৫৭

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাসটেইনেবল রেটিং এর জন্য বেস্ট ক্লাইমেট ফোকাস ব্যাংক হিসেবে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট এবং গ্রীনটেক ফাউন্ডেশন যৌথভাবে ২৩ মে সিনেট ভবনে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সীতেশ চন্দ্র বাছার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত মান্যবর এইচ. ই. একিম ট্রোসটার এবং সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত মান্যবর এইচ. ই. এলেক্স বার্গ ভন লিন্ডে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচকবৃন্দ দেশের টেকসই উন্নয়নের জন্য সবুজ অর্থায়নের প্রতি গুরুত্ব আরোপের পাশাপাশি দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অধিক অর্থায়নের জন্য সকলকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর সদস্য এভিপি, সাহাবুব আলম এবং এভিপি, মোহাম্মদ মনজুর রহমান উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত