ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে নিঃস্ব-অসহায় সিমলার বিয়ে সম্পন্ন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ১:৫৬

কুমিল্লার নাঙ্গলকোটে নিঃস্ব-অসহায় সিমলাকে বিয়ে দিল নাঙ্গলকোট প্রেসক্লাব। গতকাল ধুমধাম করে অধ্যক্ষ সায়েম মাহবুবের পৌর এলাকার ধাতিশ্বর গ্রামের বাড়িতে এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের ভোজ অনুষ্ঠানে ২০০ মেহমান অংশগ্রহণ করেন। সিমলার এমন বিয়ের আয়োজনের খবরে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। কনে বিবি খালেদা আক্তার (সিমলা) পৌরসভার বাতুপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে। বর এয়াকুব আলী পৌর সদরের হরিপুর গ্রামের আবুল কালামের ছেলে।

নাঙ্গলকোট প্রেসক্লাব ছাড়াও সিমলার বিয়েতে সহযোগিতা করেন- আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি (আইএফএস), কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, উপ-সচিব আবু তালেব, জহুরা খাতুন শেলী, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আব্দুল মালেক ও স্থানীয়রা।

জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া গ্রামের মৃত শাহ আলম ২ কন্যা রেখে ১৫ বছর আগে নিরুদ্দেশ হন, স্ত্রীরও বিয়ে করে চলে যান অন্যত্র। মাতা-পিতার অবর্তমানে সাংবাদিক সায়েম মাহবুবের তত্বাবধানে দুই কন্যা লালিত-পালিত হন। বড় বোনের ২ বছর আগে বিয়ে হয়। ছোট মেয়ে অসহায় বিবি খালেদা আক্তার (সিমলা) বিয়ের উপযুক্ত হলেও অভিভাবক না থাকায় কেউ এগিয়ে আসেনি। সিমলার অভিভাবকের দায়িত্ব নেয় নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবার। তার জন্য ঠিক করা হয় বর। গতকাল আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় সিমলার। বিয়ের মেজবানে এলাকার সামাজিক, রাজনৈতিক ও শিক্ষকসহ অন্তত ২০০ লোক অংশগ্রহণ করেন। এমন আয়োজনে খুশি বর-কনে ও তাদের স্বজনরা। সিমলার বিয়ের খবর এখন এলাকার মানুষের মুখেমুখে। সিমলার পাশে দাঁড়ানোয় প্রশংসায় ভাসছে নাঙ্গলকোট প্রেসক্লাব।

বিয়ের অনুষ্ঠানে অংশ নেন- অধ্যক্ষ সায়েম মাহবুব, নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ, পৌর কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর আবু জাফর, ধাতিশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোজাম্মেল হক, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক একেএম মারুফ, সদস্য প্রভাষক ত্বোহা হাছান স্বাধীন, নাঈম উদ্দিন, ব্যবসায়ী নিজাম উদ্দিন প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান