ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-৫-২০২৪ বিকাল ৫:৫

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থী মো. রেজাউল করিম সোয়েব' র নির্বাচনী ইশতেহার ঘোষনা।

শনিবার (২৫ মে) দুপুর ১২ টায় মল্লিকা পার্টি সেন্টারে ঘোড়া মার্কার প্রধান এজেন্ট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক একে খায়রুল আহসানের সভাপতিত্বে ও  চেম্বারের সাবেক সিনিয়র সহ- সভাপতি সাবেক কাউন্সিলর  খন্দকার ফরহাদ জামান বাদলের উপস্থাপনায় নির্বাচনী ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থী মো.রেজাউল করিম সোয়েব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, চেম্বারের সাবেক সিনিয়র সহ- সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

 ইশতেহার পাঠ শেষে চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল করিম সোয়েব, দালাল ও দুর্নীতি মুক্ত  পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য ভোটার সাধারনের কাছে তার ঘোড়া মার্কায় ভোট চেয়েছেন। অনুরূপভাবে ঘোড়া প্রতীকে ভোট চেয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান ও পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ